News Headline :
যুক্তরাষ্ট্রের এক গুপ্তধনের দ্বীপে যা দেখলাম অবিশ্বাস্য পারিশ্রমিক! সুন্দর পিচাইয়ের ওপর প্রায় ৮ হাজার কোটি টাকার বাজি গুগলে পুলিশে ৪ হাজার এসআই নিয়োগ, পর্যালোচনা সভা কাল ‘নারীদের পছন্দকে প্রশ্নবিদ্ধ করার অভ্যাস থেকে সমাজের বের হওয়া উচিত’ বিচ্ছেদের পর বিয়ে নিয়ে যা বললেন জনপ্রিয় অভিনেত্রী ‘ভুল করলে ক্ষমা চেয়েছি, থামিনি’ নারী দিবসে সুমী মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর ইফতার পার্টিতে গিয়ে মেজাজ হারালেন অভিনেত্রী হিনা খান না ফেরার দেশে ক্রীড়া সাংবাদিক রাজু, বিএসপিএ ও বিএসজেএ’র শোক ‘ইরানি ফুটবলারদের আশ্রয় দিন, না হলে যুক্তরাষ্ট্র দেবে’
হজের সময় সৌদিতে অস্থায়ী কাজের সুযোগ পাবে বিদেশিরা

হজের সময় সৌদিতে অস্থায়ী কাজের সুযোগ পাবে বিদেশিরা

সৌদি আরবে পবিত্র হজের মৌসুমে হাজিদের সহায়তা ও প্রয়োজন মেটাতে প্রবাসীরা কাজ করতে পারবেন। হজ পালনে হাজিদের হাজিদের আনা-নেওয়া, থাকা-খাওয়াসহ অন্যান্য ব্যবস্থায় যুক্ত হজ এজেন্সিগুলো অস্থায়ী ভিত্তিতে প্রবাসীদের নিয়োগ দিতে পারবে। খবর গলফ নিউজের।

এ বিষয়ে সৌদি আরবের শ্রম মন্ত্রণালয় এক নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়েছে, সৌদি আরবের অভ্যন্তরীণ হাজিদের সেবা প্রদানকারী এজেন্সি, সরকারি অনুমোদনপ্রাপ্ত বেসরকারি সংস্থা এবং পবিত্র নগরী মক্কা-মদিনা এবং বন্দর নগরী জেদ্দার সংস্থাগুলো অস্থায়ীভাবে লোক নিয়োগের আবেদন করতে পারবে।

আগ্রহী হজ এজেন্সিকে এজন্য সৌদির শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের কাছ থেকে আজির পোর্টালের মাধ্যমে অনুমোদন নিতে হবে। বিদেশ থেকে আনার বদলে, সৌদি আরবে অবস্থানরত শ্রমিকদের যথাযথ ব্যবহারের ক্ষেত্রে এই পোর্টালটি সহায়তা করে।

সৌদি আরবের নাগরিক এবং প্রবাসী সবাই হজ মৌসুমে অস্থায়ী ভিত্তিতে কাজ করতে পারবেন। তবে নিয়ম হলো— সৌদির নাগরিকের বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। আর যেসব প্রবাসী কাজ করতে আগ্রহী তাদের অবশ্যই সৌদি আরবের কোনো প্রতিষ্ঠানে কর্মরত থাকতে হবে এবং হজের সময় অস্থায়ীভাবে কাজ করার জন্য ওই প্রতিষ্ঠানের অনুমতি লাগবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS