News Headline :
যুক্তরাষ্ট্রের এক গুপ্তধনের দ্বীপে যা দেখলাম অবিশ্বাস্য পারিশ্রমিক! সুন্দর পিচাইয়ের ওপর প্রায় ৮ হাজার কোটি টাকার বাজি গুগলে পুলিশে ৪ হাজার এসআই নিয়োগ, পর্যালোচনা সভা কাল ‘নারীদের পছন্দকে প্রশ্নবিদ্ধ করার অভ্যাস থেকে সমাজের বের হওয়া উচিত’ বিচ্ছেদের পর বিয়ে নিয়ে যা বললেন জনপ্রিয় অভিনেত্রী ‘ভুল করলে ক্ষমা চেয়েছি, থামিনি’ নারী দিবসে সুমী মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর ইফতার পার্টিতে গিয়ে মেজাজ হারালেন অভিনেত্রী হিনা খান না ফেরার দেশে ক্রীড়া সাংবাদিক রাজু, বিএসপিএ ও বিএসজেএ’র শোক ‘ইরানি ফুটবলারদের আশ্রয় দিন, না হলে যুক্তরাষ্ট্র দেবে’
ইমরান খানের জামিনের মেয়াদ বাড়ল

ইমরান খানের জামিনের মেয়াদ বাড়ল

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানের সুরক্ষামূলক জামিন ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন তার আইনজীবী। খবর রয়টার্সের।

এর আগে, ইসলামাবাদ হাই কোর্ট থেকে গত শুক্রবার জামিন পান ইমরান খান। এই জামিনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল বুধবার। কিন্তু মামলার বিস্তারিত প্রস্তুতির জন্য কৌঁসুলি আরও সময় চাওয়ার পর জামিনের মেয়াদ বাড়ানো হয় বলে জানিয়েছেন তার আইনজীবী।

কাদির খান ট্রাস্ট মামলায় গত ৯ মে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছিল। এ ঘটনাকে কেন্দ্র করে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল দেশজুড়ে। এতে অন্তত ৮ জন নিহত হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS