News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
পাঁচ সিটির নির্বাচন নিয়ে বৈঠকে বসছে ইসি

পাঁচ সিটির নির্বাচন নিয়ে বৈঠকে বসছে ইসি

আসন্ন পাঁচ সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১৮ মে) বিকাল ৩টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন ভবনের সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, র‍্যাব, বিজিবি, কোস্টগার্ড মহাপরিচালক, মহাপুলিশ পরিদর্শকসহ সংশ্লিষ্ট সবাইকে বৈঠকে উপস্থিত থাকার জন্য চিঠি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন, ১২ জুন খুলনা ও বরিশাল সিটি করপোরেশন এবং ২১ জুন রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS