News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
অল্পের জন্য প্রাণে বাঁচলেন পারশা

অল্পের জন্য প্রাণে বাঁচলেন পারশা

অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন চলতি সময়ের সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণি। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর কুর্মিটোলায় গাড়িতে অগ্নিকাণ্ডে ঘটে প্রাণ সংশয়ে পড়েছিলেন তিনি।

খবরটি জানিয়ে পারশা বলেন, আমি উবারে করে বনানী যাচ্ছিলাম। কুর্মিটোলার সামনে গাড়িতে হুট করে আগুন ধরে যায়। তড়িঘড়ি করে বেরিয়েছি। কীভাবে যে বের হয়েছি বলতে পারব না। ’

বিষয়টি নিয়ে সামাজিকমাধ্যমে ফেসবুকে তিনি লেখেন, কিছুক্ষণ আগে কুর্মিটোলা হসপিটালের সামনে আমার উবারে আগুন ধরে যায়। ধোঁয়াতে আমার গলা এখনও জ্বলছে। গাড়ির দরজাটাও খুলতে পারিনি প্রথম কিছুক্ষণ। আগুন দাউ দাউ করে জ্বলছিল! কীভাবে যে বেঁচে গেছি!

এর আগে অন্য একটি পোস্টে একটি ভিডিও প্রকাশ করেছেন পারশা। সেখানে দেখা যাচ্ছে, গাড়িতে দাউ দাউ করছে আগুন। ধোঁয়া উড়ছে। পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে।  

বলে রাখা যায়, আরটিভি আয়োজিত ঈদের বিশেষ আয়োজন ‘ফোক স্টেশনে’ কয়েকটি গান করে বেশ আলোচনায় আসেন পারশা। এরপর বৈষম্যবিরোধী আন্দোলনে সাহসের জ্বালানির জোগান দিয়েছিল তার গান। ‘চলো ভুলে যাই’ শিরোনামে দশ মিনিটে লেখা গানটি বিশ্বের আনাচ-কানাচে ছড়িয়ে পড়তেও লেগেছিল অল্প সময়। পারসার কথা ও সুরে লেগে থাকা হাহাকার অশ্রু ঝরিয়েছিল দেশবাসীর।

গানের পাশাপাশি নানা বিজ্ঞাপন ও ওভিসিতে অভিনয় করেছেন তিনি। সবশেষ জাহিদ প্রীতমের ‘ঘুমপরী’ ওয়েব ফিল্মে অভিনয় করেন। এতে ঊষা চরিত্রে দেখা গেছে পারশাকে।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS