News Headline :
এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার তাৎক্ষণিক প্রতিক্রিয়ার আগে তথ্য সংগ্রহ ও সত্যতা যাচাই জরুরি: মাহদী আমিন এখনই সময় অসভ্যতাকে স্পষ্টভাবে ‘না’ বলার: মুশফিকুল আনসারী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী দূরপাল্লার বাসে চলছে বর্ধিত ভাড়া আদায় নতুন ভাড়া কার্যকর হয়নি ঢাকার বাসে, চার্টের অপেক্ষায় চালক-হেলপাররা
হানাহানি না করে ঐক্যমতে আসতে রাষ্ট্রপতির আহ্বান

হানাহানি না করে ঐক্যমতে আসতে রাষ্ট্রপতির আহ্বান

রাজনৈতিক দলগুলোকে হানাহানি না করে ঐক্যমতে আসতে আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, অনির্বাচিত সরকারের বিধান আদালত বাতিল করেছে। অনির্বাচিত সরকারের সুযোগ নেই, সংবিধান অনুযায়ী স্বাধীন কমিশন নিরপেক্ষ নির্বাচন করবে। তাই রাজনীতির নামে হানাহানি সৃষ্টি না করে আলোচনার মাধ্যমে ঐক্যমতে আসতে আহ্বান জানান তিনি।

বুধবার (১৭ মে) দুপুরে পাবনার ডায়াবেটিক সমিতি পরিদর্শনে এসে এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

নাগরিক সংবর্ধনায় পাবনার মানুষের উচ্ছ্বসিত ভালোবাসায় কৃতজ্ঞতা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, আঞ্চলিক রাজনৈতিক প্রভাবে পাবনায় যমুনা নদীতে সেতু হয়নি। সরকারের ধারাবাহিকতা থাকলে আগামীতে পাবনার মানুষের সব দাবি পূরণ করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, পাবনা নাগরিক সমাজের আহ্বায়ক মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, ডা. মনোয়ারুল আজিজসহ অনেকে।

রাষ্ট্রপতি ডায়াবেটিক সমিতিতে গেলে ফুলেল শুভেচ্ছা জানান সমিতির চিকিৎসক ও কর্মকর্তারা। পরে রাষ্ট্রপ্রধান সমিতি প্রাঙ্গণ ঘুরে দেখেন।

চার দিনের সফরের তৃতীয় দিনে আজ বিকেল ৫টার দিকে জুবলি ট্যাঙ্কের বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন বিনোদন পার্ক পরিদর্শন করবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS