News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
চট্টগ্রাম বন্দরে ২ জাহাজে এল ৩৯ হাজার টন চাল

চট্টগ্রাম বন্দরে ২ জাহাজে এল ৩৯ হাজার টন চাল

ভারত ও ভিয়েতনাম থেকে আমদানি করা প্রায় ৩৯ হাজার মেট্রিক টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে দুটি জাহাজ।

বুধবার (১২ মার্চ) খাদ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম এ তথ্য জানিয়েছেন।

সরকারি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে আমদানি করা ১৭ হাজার ৮শ মেট্রিক টন আতপ চাল নিয়ে এসেছে এমভি ট্রাউং অ্যান শিপ। অন্যদিকে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানি করা ২১ হাজার ৮০ মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে এসেছে এমভি রেক এলিট।

জাহাজে থাকা চালের নমুনা পরীক্ষা শেষে আজই খালাসের কার্যক্রম শুরু হবে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS