News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৮২ হাজার টাকা, ছুটি ২ দিন

মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৮২ হাজার টাকা, ছুটি ২ দিন

ঢাকায় মার্কিন দূতাবাস লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি দক্ষ লোকবল খুঁজছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

  • পদের নাম: হিউম্যান রিসোর্স অ্যাসিস্ট্যান্ট
    পদসংখ্যা:
    যোগ্যতা ও অভিজ্ঞতা: বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা সামাজিক বিজ্ঞানে স্নাতক ডিগ্রি থাকতে হবে। বিদেশি ডিগ্রি হলে দুই বছর মেয়াদি কলেজ/বিশ্ববিদ্যালয় ডিগ্রি থাকতে হবে। কাস্টমার সার্ভিস/হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট/জেনারেল ম্যানেজমেন্ট/অ্যাডমিনিস্ট্রেশনে চার বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় অবশ্যই সাবলীল হতে হবে। ভাষাদক্ষতার পরীক্ষা নেওয়া হতে পারে। প্রার্থীদের মেডিকেল ও সিকিউরিটি সার্টিফিকেশনে উত্তীর্ণ হতে হবে।

চাকরির ধরন: স্থায়ী
কর্মস্থল: ঢাকা
কর্মঘণ্টা: সপ্তাহে ৪০ ঘণ্টা।
বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৮২,০০০ টাকা। সপ্তাহে দুই দিন ছুটিসহ মার্কিন দূতাবাসের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধাও দেওয়া হবে।

যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীরা অনলাইনে ঢাকায় মার্কিন দূতাবাসের ওয়েবসাইটের এই লিংক থেকে শিক্ষাগত যোগ্যতা, শর্তাবলি ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদনপ্রক্রিয়া জেনে Apply To This Vacancy বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২৯ মে ২০২৩।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS