News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
এ মুহূর্তে জাতীয় সংসদ নির্বাচন প্রয়োজন: ফারুক

এ মুহূর্তে জাতীয় সংসদ নির্বাচন প্রয়োজন: ফারুক

বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, শেখ হাসিনার প্রেতাত্মাদের ষড়যন্ত্র থেকে যদি রক্ষা পেতে চান তাহলে এ মুহূর্তে প্রয়োজন একটি জাতীয় সংসদ নির্বাচন। সে নির্বাচনের মধ্য দিয়েই বাংলাদেশের অভ্যন্তরীণ সব সমস্যার সমাধান হবে।

শনিবার (১ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূলের ঊর্ধ্বগতি এবং সারাদেশে আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, স্থানীয় নির্বাচনের বৃহত্তর সমস্যাগুলো, গত ১৬ বছরের সমস্যাগুলো কয়েকদিনে শেষ করতে পারবে না। তাই সংস্কার যেটুকু দরকার শুধু তাই করা প্রয়োজন বলে আমি মনে করি।

তিনি বলেন, বাংলাদেশ একটি নতুন রাজনৈতিক দল গতকালকে আত্মপ্রকাশ করেছে। তাদেরকে আমরা দেখেছি জুলাই বিপ্লবে রাজপথে থেকে ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে সহযোগিতা করেছে। আমরা তাদের জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জাগপা’র পক্ষ থেকে অভিনন্দন জানাই।

তিনি আরও বলেন, আমাদের মনে রাখতে হবে বাংলাদেশের তরুণ প্রজন্মের রাজনীতিতে তারেক রহমান যেভাবে উৎসাহ দিয়ে এসেছেন সেখানে কিন্তু বাংলাদেশের সব সমস্যার সমাধান নিহিত আছে। আমরা নতুন দলকে স্বাগত জানাই কারণ তারা গণতন্ত্রের স্বপক্ষে যেভাবে হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন, যেভাবে রক্ত দিয়ে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠা করেছেন তা অত্যন্ত গৌরবের। আজ সেই অধিকার ক্ষুণ্ন করার জন্য আবারো ষড়যন্ত্র চলছে। ‌ এ ষড়যন্ত্র থেকে মুক্তি পেতে হলে জাতীয় নির্বাচনের বিকল্প নেই।

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে এবং জাগপার সাধারণ সম্পাদক জাকির হোসেন রিয়াজের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলম, জাতীয় নেতারাসহ জাতীয়তাবাদী সমমনা জোট ও দলীয় নেতারা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS