News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
আমেরিকায় পালানোর সময় বিমানবন্দরে আ. লীগ নেতা গ্রেপ্তার

আমেরিকায় পালানোর সময় বিমানবন্দরে আ. লীগ নেতা গ্রেপ্তার

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি আলী আমজাদ তালুকদারকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে আমেরিকায় পালানোর সময় পুলিশ বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মাঈদুল হাছান বাংলানিউজকে এ তথ্য দিয়েছেন।

জানা গেছে, আওয়ামী লীগ নেতা আলী আমজাদ তালুকদার এ উপজেলার শিবপাশা ইউপির সাবেক তিনবারের চেয়ারম্যান। বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে হামলার অভিযোগে তার বিরুদ্ধে মামলা রয়েছে।

ওসি মাইদুল হাছান জানান, বিমানবন্দর থেকে গ্রেপ্তারের পর দুপুর পর্যন্ত তাকে ঢাকায় রাখা হয়েছে। শুক্রবারই তাকে হবিগঞ্জ ফিরিয়ে এনে আদালতে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS