News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
প্রসূন আজাদের জীবনের নতুন সুখবর

প্রসূন আজাদের জীবনের নতুন সুখবর

শোবিজকে বিদায় জানিয়ে পুরোদস্তুর সংসারী এক সময়ের ব্যস্ত অভিনেত্রী প্রসূন আজাদ। এবার ব্যক্তিগত জীবনের নতুন এক সুখবর জানালেন এই অভিনেত্রী।

দ্বিতীয়বারের মতো মা হলেন এই লাক্স সুপারস্টার। গেল ২৭ জানুয়ারি পুত্র সন্তানের মা হয়েছেন এ অভিনেত্রী। এখন মা ও নবজাতক দু’জনই সুস্থ আছেন। এর আগে ২০২২ সালে প্রথম পুত্র সন্তানের মা হয়েছিলেন তিনি।

রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী প্রসূন আজাদ। তিনি জানিয়েছেন, বুধবার (২৯ জানুয়ারি) হাসপাতাল থেকে বাসায় ফেরার সিদ্ধান্ত নেবেন তারা।  

দ্বিতীয়বার মা হওয়ার অনুভূতি জানিয়ে প্রসূন বলেন, প্রথমবার তো অনেক এক্সসাইটমেন্ট ছিল। নতুন মা হয়েছি, অনেক কিছুই বুঝতে পারিনি। সন্তানের মুখ দেখে কেঁদেছিলাম। এবার সেলফ রেসপেক্টটা বেড়েছে। সন্তানের পাশাপাশি নিজের সুস্থতার জন্য যত্ন নিচ্ছি।

২০২১ সালের ৩০ জুলাই প্রেমিক ফারহান গাফফারের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী প্রসূন আজাদ। এরপর ২০২২ সালের ১৮ নভেম্বর তাদের ঘর আলো করে আসে প্রথম পুত্র সন্তান।  

ওই সময় সামাজিকমাধ্যম ফেসবুকে ছেলের একটি ছবি দিয়ে চার লাইনের একটি কবিতা জুড়ে দিয়েছিলেন প্রসূন আজাদ। ক্যাপশনে ছেলের জন্মের তারিখও উল্লেখ করেছিলেন তিনি। ক্যাপশন তিনি লিখেছিলেন, জীবনের পথে পথে চলিতে, যত আশা গিয়েছিলো ফুরায়ে, গজমতি হার যেন ধূলিতে, ভিখারীনি পেলো আজ কুড়ায়ে।

ফারহান গাফফারের সঙ্গে প্রসূন আজাদের এটি দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১৬ সালে অস্ট্রেলিয়া প্রবাসী মোহাইমিন সানের সঙ্গে ঘর বেঁধেছিলেন এই অভিনেত্রী। তবে দুই বছরের মাথায় তাদের বিচ্ছেদ হয়ে যায়।

২০১২ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টারের প্রথম রানারআপ হয়ে শোবিজে নাম লেখান প্রসূন আজাদ। ‘অচেনা হৃদয়’, ‘সর্বনাশা ইয়াবা’ ও ‘মৃত্যুপুরী’ সিনেমায় নায়িকা হিসেবে অভিনয় করেছেন। তার সবশেষ মুক্তি প্রাপ্ত সিনেমা ‘পদ্মপুরাণ’। এছাড়াও অসংখ্য টিভি নাটকেও অভিনয় করেছেন তিনি।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS