News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
সাইফের আগে টার্গেটে ছিলেন শাহরুখ?

সাইফের আগে টার্গেটে ছিলেন শাহরুখ?

বলিউড অভিনেতা সাইফ আলী খানের বাড়িতে প্রবেশের আগে শাহরুখ খানের মান্নাত ছিলো টার্গেট? সাইফ আলীর আগে আততায়ীর টার্গেটে ছিলেন শাহরুখ খান? পুলিশ সূত্রে খবর তেমনই।

সাইফের ওপর হামলার আগে মান্নতেও নাকি রেকি করেছিল দুষ্কৃতীকারীরা।তবে রেলিংয়ের ওপরে থাকা কাঁটাতারের জন্য শাহরুখের বাসভবনে ঢুকতে পারেনি তারা।

পুলিশ সূত্রে জানা যায়, গেল ১৪ জানুয়ারি মান্নাতের আশেপাশে সন্দেহজনকভাবে একজনকে ঘোরাফেরা করতে দেখা যায়। ৬-৮ ফুট উচ্চতার একটি মই ব্যবহার করে পাঁচিল টপকে ভিতরে ঢোকার চেষ্টা করে। তবে পাঁচিলের ওপরে থাকা কাঁটাতারের বেড়ায় আটকে পড়ে দুষ্কৃতীকারী। তাই আর মান্নাতে ঢুকতে পারেনি সে।

পুলিশের দাবি, মান্নাতে ঢোকার জন্য যে মইটি ব্যবহার করা হয়েছিল তা চুরি করে এনেছিল দুষ্কৃতীকারী। লোহার ওই মইটি যথেষ্ট ভারী। তাই তা একার পক্ষে বহন করা যথেষ্ট কঠিন কাজ।

পুলিশ সূত্রে খবর, ওই মইটি বহনের ক্ষেত্রে আরও কেউ দুষ্কৃতীকারীকে সাহায্য করেছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতীকারীর দলে কমপক্ষে তিনজন ছিল বলেই প্রাথমিক তদন্তে অনুমান তদন্তকারীদের।

শাহরুখ খানের পক্ষে এই ঘটনায় এখনও পর্যন্ত থানায় কোনও এফআইআর দায়ের করা হয়নি। যদিও পুলিশ এই বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS