News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
জন্মদিনের কেক খেয়ে অনন্ত বললেন ‘হায় হায় আমিতো রোজা’!

জন্মদিনের কেক খেয়ে অনন্ত বললেন ‘হায় হায় আমিতো রোজা’!

অভিনেতা ও ব্যবসায়ী অনন্ত জলিলের জন্মদিন আজ। দিনটি উপলক্ষে আয়োজিত কেক কাটার এক অনুষ্ঠানে রোজা রেখেই ভুল করে কেক খেয়ে ফেলেন অনন্ত জলিল। অবশ্য পরে বুঝতে পেরে মুখ থেকে দ্রুত তা ফেলে দেওয়ার চেষ্টা করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

যদিও রোজা রেখে ভুল করে কিছু খেয়ে ফেলা নতুন কিছু নয়। হঠাৎ করে অনেকেরই এমন ভুল হয়ে থাকে।

যানা গেছে, ঈদে মুক্তি পেতে যাচ্ছে অনন্ত জলিলের ‘কিল হিম’ সিনেমা। জন্মদিন ও সিনেমার উপলক্ষ সামনে রেখে সোমবার (১৭ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন অনন্ত। সেখানে জন্মদিনের কেক কাটেন।

এ সময় অনন্তর মুখে তা তুলে দেন ‘কিল হিম’ সিনেমার পরিচালক মো. ইকবাল। সেটা মুখে নিয়ে খেতে থাকেন অনন্ত। এর কিছুক্ষণ পর পাশ থেকে কেউ একজন বলে ওঠেন, ‘ভাই আপনি রোজা।’ তাৎক্ষণিক অনন্ত বলে উঠেন, ‘হায় হায়, আমি তো রোজা।’ এরপর মুখ থেকে কেক ফেলে দেন।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অনন্ত জলিল বলেন, আজ আমার জন্মদিন। এটা আমার বিশেষ দিন। অনেক দূর-দুরান্ত থেকে ভক্তরা আমার সঙ্গে দেখা করতে এসেছেন, আমি এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS