News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
মা হতে যাচ্ছেন কিয়ারা?

মা হতে যাচ্ছেন কিয়ারা?

দীর্ঘ দিন প্রেমের পর প্রেমিক অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ঘর বেঁধেছেন কিয়ারা আদভানি। এখনও বিয়ের দুই বছর পূর্ণ হয়নি।এরই মাঝে গুঞ্জন উঠেছে, মা হতে যাচ্ছেন কিয়ারা।

মূলত, একটি ছবিকে কেন্দ্র করে কিয়ারার মা হতে যাওয়ার খবর চাউর হয়। ছবিটি বড়দিনে তোলা। যেখানে দেখা যায়, ম্যাঙ্গোর একটি ড্রেপড পোলকা ডট ম্যাক্সি ড্রেস পরেছেন কিয়ারা। এ পোশাকে কিয়ারার খানিকটা ‘বেবি বাম্প’ বোঝা যাচ্ছে বলে মন্তব্য করেছেন নেটিজেনদের অনেকে।

প্রিয়া নামে একজন লেখেন, ‘সে কি অন্তঃসত্ত্বা?’ কেউ কেউ বলছেন, ‘আনুশকা শর্মা প্রথমবার মা হতে যাওয়ার খবর এই ধরনের পোশাক পরে দিয়েছিলেন। ’ দীপাঞ্জিতা দে লেখেন, ‘কিয়ারার এই পোশাক বলছে, কোনো ভালো খবর আছে। ’ 

কিয়ারা-সিদ্ধার্থের মা-বাবা হতে যাওয়ার খবর নিয়ে সামাজিকমাধ্যমে জোর চর্চা হলেও বিষয়টি নিয়ে নীরব এই তারকা দম্পতি।

‘শেরশাহ’ সিনেমার শুটিং সেট থেকেই প্রেমের সম্পর্কে জড়ান সিদ্ধার্থ-কিয়ারা। তারপর এ জুটির প্রেম-বিয়ে নিয়ে আলোচনা কম হয়নি। ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সালমীরে সাতপাকে বাঁধা পড়েন তারা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS