News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
কোস্ট গার্ডের দশম গ্রেডের লিখিত পরীক্ষা ৩১ মে

কোস্ট গার্ডের দশম গ্রেডের লিখিত পরীক্ষা ৩১ মে

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অধীন বাংলাদেশ কোস্ট গার্ডের নার্স পদে আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দশম গ্রেডের নার্স পদের লিখিত পরীক্ষা ৩১ মে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে এ পরীক্ষা নেওয়া হবে।

প্রার্থীদের কাছে নতুন কোনো প্রবেশপত্র পাঠানো হবে না। কমিশনের ওয়েবসাইট বা টেলিটকের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ১৫ মিনিট আগে কেন্দ্রে আসতে হবে। পরীক্ষা শুরু হওয়ার দুই ঘণ্টার মধ্যে কোনো প্রার্থী পরীক্ষার কক্ষ ত্যাগ করতে পারবেন না। পরীক্ষার্থীদের মাস্ক পরে কেন্দ্রে আসতে হবে। মাস্ক ছাড়া কোনো প্রার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

হাজিরা তালিকায় প্রত্যেক প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর ও নামের পাশে তাঁর ছবি এবং প্রবেশপত্রের অনুরূপ স্বাক্ষর মুদ্রিত থাকবে।

মুঠোফোন, ব্যাগ, ভ্যানিটি ব্যাগ, হাতঘড়ি, পকেটঘড়ি, ইলেকট্রনিক ঘড়ি, সায়েন্টিফিক ক্যালকুলেটর বা কোনোরূপ ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষাকেন্দ্রে আনা সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষা চলাকালে পরীক্ষার কক্ষে কোনো প্রার্থীর কাছে নিষিদ্ধ ঘোষিত সামগ্রী পাওয়া গেলে প্রার্থীকে বহিষ্কার করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে পরীক্ষার হলে সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।

প্রার্থীদের বাংলা ৪০, ইংরেজি ৪০, সাধারণ জ্ঞান ৪০ এবং প্রাসঙ্গিক টেকনিক্যাল ৮০ নম্বরসহ সর্বমোট ২০০ নম্বরের ৪ ঘণ্টার লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

লিখিত পরীক্ষার বিস্তারিত সময়সূচি এই লিংকে জানা যাবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS