News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
এবার কঙ্গনার নিশানায় রাহুল গান্ধী

এবার কঙ্গনার নিশানায় রাহুল গান্ধী

বলিউড অভিনেত্রী ও ক্ষমতাসীন বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাউতের নিশানায় এবার ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।  

রাহুলকে কড়া ভাষায় কটাক্ষ করে তাকে জিম-এর প্রশিক্ষকের সঙ্গে তুলনাও করলেন কঙ্গনা।

বৃহস্পতিবার সংসদের ভেতরে সরকার ও বিরোধীপক্ষের ধস্তাধস্তিকে কেন্দ্র করে রাহুলকে এ কটাক্ষ করলেন এ বলিউড অভিনেত্রী।

এমনকি রাহুলকে ‘জিম’-এর প্রশিক্ষকের সঙ্গে তুলনাও করেন কঙ্গনা। অভিনেত্রীর দাবি, রাহুল নাকি সংসদে এসেও নিজের পেশির জোর দেখান।

সংবাদমাধ্যমকে অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাউতে বলেন, ‘খুব লজ্জাজনক ঘটনা। আমাদের একজন সাংসদের মাথায় আঘাত লেগেছে, সেলাইও পড়েছে। ওদের (কংগ্রেস) সহিংসতা আজ সংসদ পর্যন্ত পৌঁছে গেছে। ’

এছাড়া কঙ্গনা তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, “সংসদে বিজেপির সংসদ সদস্যের ওপর রাহুল গান্ধী হামলা করেছেন। এই লোকটা সংসদে নিজের হাতের পেশি দেখাতে দেখাতে আসেন। যেন কোনো ‘জিম ট্রেনার’। এবার তো লোকজনকে ধাক্কা দিলেন, ঘুষিও মারলেন। রাহুল গান্ধীর কোনো সম্মান নেই। ”

গত বৃহস্পতিবার ভারতের সংসদ চত্বরে সরকার ও বিরোধীপক্ষের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে আহত হয়ে বিজেপির দুই এমপি আইসিইউতে চিকিৎসা নেন।

আহত এমপি সাড়ঙ্গির অভিযোগ, ‘রাহুল গান্ধী এক সাংসদকে ধাক্কা মারেন। তিনি আমার গায়ের ওপর পড়েন। ফলে আমি মাটিতে পড়ে যাই। ’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS