News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
গাজীপুরের ঐক্যবদ্ধ আওয়ামী লীগ, নৌকার বিজয়ে আশাবাদ এস এম কামালের

গাজীপুরের ঐক্যবদ্ধ আওয়ামী লীগ, নৌকার বিজয়ে আশাবাদ এস এম কামালের

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন: দেশরত্ন শেখ হাসিনার উন্নয়ন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগ, প্রার্থী আজমত উল্লা খান, নৌকার বিজয় ইনশাআল্লাহ্।

শুক্রবার গাজীপুর মহানগর ছাত্রলীগের নৌকার পক্ষে গণসংযোগপূর্ব পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন: ২৫ মে’র নির্বাচনে সকল ভোটাররা যেন ভোট কেন্দ্রে যায় সে ব্যাপারে ভোটরদের উদ্বুদ্ধ করতে হবে। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বিনয়ের সঙ্গে ভোট কেন্দ্রে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য বলতে হবে। নৌকার বিজয় সুনিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য অাহ্বান জানান তিনি।

এসময় শেখ হাসিনার সরকারের নানামূখী উন্নয়নের কথা তুলে ধরে তা জনগণের মাঝে তুলে ধরার আহ্বান জানান তিনি।

তিনি বলেন: বিএনপি-জামায়াতের আমলে যে বাংলাদেশ ছিল ক্ষুধা, দারিদ্র, জঙ্গিবাদ, সন্ত্রাস ও দুর্নীতির বাংলাদেশ, সেই বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার হাত ধরে আজ উন্নয়নের রোল মডেল৷

এস এম কামাল হোসেন বলেন: সেই বিএনপি আজকে গণতন্ত্রকে হত্যা করার জন্য বাংলাদেশকে আবার অকাযর্কর পাকিস্তান বানানোর স্বপ্নে জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যাচার এবং ষড়যন্ত্র করছেন এবং ভোটাররা যাতে ভোটকেন্দ্রে না যায় সেই ব্যাপারে ষড়যন্ত্র করছেন নিবার্চনকে প্রশ্নবিদ্ধ করার জন্য।

এ বিষয়ে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীকে সচেতন হবার তাগাদা দেন এস এম কামাল হোসেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS