News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
ইউক্রেন থেকে সাড়ে ৫২ হাজার টন গম এলো চট্টগ্রাম বন্দরে

ইউক্রেন থেকে সাড়ে ৫২ হাজার টন গম এলো চট্টগ্রাম বন্দরে

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বিদেশ থেকে আমদানি করা গমের বড় চালান এসে পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে।

ইউক্রেন থেকে আমদানি করা ৫২ হাজার ৫০০ মেট্রিকটন গম নিয়ে ‘এমভি এনজয় প্রসপারিটি’ নামের জাহাজটি বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের কুতুবদিয়া এলাকায় পৌঁছেছে।

খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ইমদাদ ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।  

তিনি জানান, উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় এসব গম এসেছে।জাহাজ থেকে গমের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা শেষে দ্রুত খালাস শুরু হবে।

এ চালানের ৩১ হাজার ৫০০ মেট্রিকটন গম চট্টগ্রাম বন্দরে খালাসের পর বাকি ২১ হাজার মেট্রিকটন গম মোংলা বন্দরে খালাস করা হবে। চট্টগ্রাম বন্দরে গম খালাসের জন্য আনুমানিক ১০ দিন সময় লাগতে পারে।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS