News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
প্রতিকূল আবহাওয়ার কারণে স্থগিত লিভারপুল-এভারটন ম্যাচ

প্রতিকূল আবহাওয়ার কারণে স্থগিত লিভারপুল-এভারটন ম্যাচ

প্রিমিয়ার লিগের ম্যাচে আজ মুখোমুখি হওয়ার কথা ছিল লিভারপুল ও এভারটনের। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে মাঠে গড়াচ্ছে না ম্যাচটি।দুই ক্লাব থেকেই বিবৃতির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে ম্যাচ স্থগিতের বিষয়টি।  

গুডিসন পার্কে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। স্থগিতের কারণ হিসেবে এভারটন বিবৃতিতে জানায়, উভয় ক্লাবের কর্মকর্তাদের পাশাপাশি মার্সিসাইড পুলিশ এবং লিভারপুল সিটি কাউন্সিলের প্রতিনিধিদের উপস্থিতিতে একটি সভা হয়। সেখানেই নিরাপত্তা ও সুরক্ষার কথা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রতিকূল আবহাওয়ার কারণে স্টেডিয়াম এলাকায় বসবাসকারীদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলারও পরামর্শও দিয়েছে মার্সিসাইড পুলিশ। এদিকে ম্যাচের নতুন সূচি শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।  

নিজেদের পরবর্তী ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুল মুখোমুখি হবে জিরোনার। আর আগামী শনিবার প্রিমিয়ার লিগে নিজেদের পরবর্তী ম্যাচে আর্সেনালের বিপক্ষে নামবে এভারটন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS