News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
রহস্যে ঘেরা ‘অন্তর্জাল’ এর পোস্টার

রহস্যে ঘেরা ‘অন্তর্জাল’ এর পোস্টার

ইন্টারনেটের দুনিয়া রহস্যময়, যেখানে অসাবধানতা মানেই বিপদ। সেই বিপদের কারণ কী? মানুষ নাকি অন্যকিছু? আমাদের মানবজাতির ভবিষ্যৎ কী? সেই সব রহস্যের জাল আর চাল নিয়ে ঈদুল আজহায় আসছে বাংলাদেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার ‘অন্তর্জাল’।

পোস্টারজুড়ে ডার্ক রঙের ৩০টির বেশি হুডি, কিন্তু মুখ দেখা যাচ্ছে মাত্র কয়েকজনের! ‘অন্তর্জাল’ ছবির রহস্যে ঘেরা এমন পোস্টার প্রকাশিত হয়েছে শনিবার বিকেলে।

পোস্টারে হুডিতে ঢাকা মুখ দেখা যাচ্ছে সিয়াম আহমেদ, মিম, সুনেরাহ, মাশরুর ইনান, এবিএম সুমন, অমিত সিনহার।

যারা ‘অন্তর্জাল’ ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন। দীপংকর দীপন পরিচালিত এ ছবিটি আগামী কোরবানি ঈদে মুক্তি পেতে যাচ্ছে।

প্রযুক্তির উৎকর্ষে আগামীর যুদ্ধটা হবে সাইবারে। সেক্ষেত্রে দেশের যোদ্ধারা কতটা প্রস্তুত? এই ভাবনা থেকে নির্মিত হয়েছে দেশের প্রথম সাইবার থ্রিলার ছবি ‘অন্তর্জাল’।

ঢাকা অ্যাটাক, অপারেশন সুন্দরবন ছবিগুলোর পরিচালক দীপন চ্যানেল আই জানান, আগামী কোরবানির ঈদে ‘অন্তর্জাল’ আসবে চূড়ান্ত। এ মাসের মধ্যে সেন্সর হবে ‘অন্তর্জাল’র।

চরিত্রগুলো মানানসই করতে সিয়াম, মিম, সুমন, সুনেরাহ, সুমন দীর্ঘসময় দিয়েছেন। দীপন জানান, তাদের পারফর্মে তিনি রীতিমত মুগ্ধ। এ ছবিতে সিয়াম একজন ফ্রিল্যান্সার  প্রোগ্রামারের চরিত্রে অভিনয় করেন।

মিম আসছেন সাইবার সিকিউরিটি অফিসারের চরিত্রে। সুনেরাহকে রোবট বানাতে দেখা যাবে। পাশা এবিএম সুমনকে সাইবার সিকিউরিটি অফিসারের মতো সিভিল পোশাকে দেখা যাবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS