News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দলে ফিরলেন শরিফুল

ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দলে ফিরলেন শরিফুল

মুশফিকুর রহিমকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।  আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে চোট পেয়ে পরের দুই ম্যাচের জন্য ছিটকে যান তিনি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রামে সবশেষ টেস্টটি খেলেছিল বাংলাদেশ। কনকাশনের কারণে বাদ পড়েছিলেন আগের ম্যাচেই অভিষেক হওয়া জাকের আলি। তিনি থাকছেন ক্যারিবীয়দের বিপক্ষে, তার বদলি হিসেবে আসা মাহিদুল ইসলাম অঙ্কনও আছেন।

চট্টগ্রাম টেস্টের দল থেকে বাদ পড়েছেন অফ স্পিনার নাঈম হাসান ও পেসার খালেদ আহমেদ। জাকেরের সঙ্গে দলে ফিরেছেন দুই পেসার তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম।

আগামী ২২ নভেম্বর অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম দুই টেস্ট ম্যাচ সিরিজের প্রথমটি খেলবে দুই দল। ৩০ নভেম্বর জ্যামাইকার স্যাবাইনা পার্কে হবে দ্বিতীয় ম্যাচটি।

বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS