News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
প্রস্তুতি ম্যাচে কাবরেরার ‘লক্ষ্যপূরণ’

প্রস্তুতি ম্যাচে কাবরেরার ‘লক্ষ্যপূরণ’

চলতি মাসের ফিফা উইন্ডোতে মালদ্বীপের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে বাংলাদেশ। তা সামনে রেখে ক্যাম্প শুরু হয়েছে ১ নভেম্বর থেকে।দুটি ট্রেনিং সেশনের পর আজ দেশীয় ক্লাব ফর্টিস এএফসির সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলছে হাভিয়ের কাবরেরার দল।

সেই ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছে বাংলাদেশ। ম্যাচের একমাত্র গোলটি করেন পিয়াস আহমেদ নোভা। যদিও এ ম্যাচের ফলাফল মুখ্য ছিল না কাবরেরার কাছে। মূল লক্ষ্য ছিল দলের সকলের ফিটনেস এবং সার্বিক অবস্থার পর্যবেক্ষণ। তাতে বেশ সন্তুষ্ট কোচ কাবরেরা।  

তিনি বলেন, ‘মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আজ আমরা প্রথম অনুশীলন ম্যাচ খেলেছি। আশা করি, প্রীতি ম্যাচের আগে আমরা আরও একটি ম্যাচ খেলব। খেলার ফল খুবই ইতিবাচক ছিল। দলের সকলে খুবই ভালো পারফরম্যান্স করেছে। এর আগে মাত্র দুটি ট্রেনিং সেশন ছিল। এরপরও তারা ভালো খেলেছে। ’

প্রথামার্ধে কিছুটা ধীরগতিতে খেলেলেও সময়ের সঙ্গে সঙ্গে ম্যাচে ফিরেছে বাংলাদেশ। দলের খেলোয়াড়দের আগ্রাসী মনোভাব ইতিবাচক ছিল বলে মনে করে কাবরেরা। তিনি বলেন, ‘মাঠে তাদের আগ্রাসী মনোভাব ছিল। বিল্ডআপ এবং অ্যাটাকেও তারা আজ ভালো করেছে। তাদের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট। ’ 

‘এখানে অনেক ফুটবলার রয়েছে যারা অভিষেকের অপেক্ষায় রয়েছে। তাদের সঙ্গে বোঝাপড়া ভালো হচ্ছে। এটা আসলে একটা পারফেক্ট অনুশীলন ম্যাচ ছিল। এবং আমরা এই ম্যাচ থেকে আমাদের লক্ষ্যপূরণ করতে পেরেছি। ’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS