News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
সিনথেটিক-ফেব্রিকসের জুতা-ব্যাগ রপ্তানিতে প্রণোদনা থাকছে না

সিনথেটিক-ফেব্রিকসের জুতা-ব্যাগ রপ্তানিতে প্রণোদনা থাকছে না

সিনথেটিক ও ফেব্রিকসের মিশ্রণে তৈরি করা জুতা ও ব্যাগ রপ্তানিতে রপ্তানিকারকেরা এতদিন ৮ শতাংশ নগদ সহায়তা পাচ্ছিলেন। এ প্রণোদনা তুলে দিল সরকার।

বুধবার (৩০ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সম্পর্কিত  নির্দেশনা জারি করে সকল ব্যাংকের প্রধান নির্বাহীদের পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, রপ্তানিতে ব্যবহৃত উপকরণের ওপর শুল্ক বন্ড বা ডিউটি ড্র-ব্যাক সুবিধা নিয়ে সিনথেটিক ও ফেব্রিকসের মিশ্রণে তৈরি পাদুকা ও ব্যাগ রপ্তানির ক্ষেত্রে রপ্তানি প্রণোদনা প্রযোজ্য হবে না।

চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে জাহাজিকৃত পণ্যের ক্ষেত্রে এ নির্দেশনা কার্যকর হবে। রপ্তানির বিপরীতে রপ্তানি প্রণোদনা সহায়তা দেওয়া সংশ্লিষ্ট অন্যান্য নির্দেশনা যথারীতি অপরিবর্তিত থাকবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS