News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
সাফজয়ী মেয়েদের জন্য প্রস্তুত হচ্ছে ছাদখোলা বাস

সাফজয়ী মেয়েদের জন্য প্রস্তুত হচ্ছে ছাদখোলা বাস

টানা দ্বিতীয় আসরে সাফ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। গত আসরে প্রথমবার সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর নারী দলকে ছাদখোলা বাসে বীরোচিত সংবর্ধনা দেওয়া হয়েছিল।

এবারও নারী দলের চাওয়া ছিল তেমনটাই। সেই চাওয়া পূরণ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

সাফজয়ী মেয়েদের বরণ করে নিতে চলছে ছাদখোলা বাসের প্রস্তুতির কাজ। গতবারের মতো এবারও বিআরটিসি বাসকে ছাদখোলা বাসে রূপান্তর করা হচ্ছে চ্যাম্পিয়নদের বরণ করে নিতে।

দলের প্রতি আস্থা ছিল সবার। তারই বড় প্রমাণ হলো, মেয়েরা সন্ধ্যায় ফাইনাল ম্যাচে মাঠে নামলেও ছাদখোলা বাস প্রস্তুত করার কাজ শুরু হয়েছে সকাল থেকেই।

আগামীকাল বৃহস্পতিবার দুপুর ২টা ১৫ মিনিটে ঢাকায় ট্রফি নিয়ে ফেরার কথা রয়েছে সাবিনা-তহুরাদের।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS