News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
বুসকেটসকে ‘১০-এ-১০’ দিলেন মেসি

বুসকেটসকে ‘১০-এ-১০’ দিলেন মেসি

স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার সার্জিও বুসকেটস ক্লাব ফুটবলে বার্সেলোনা ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেয়ার পর হৃদয়গ্রাহী বার্তা দিয়েছেন ন্যু ক্যাম্পে তার সাবেক সতীর্থ লিওনেল মেসি। বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক বুসকেটসকে খেলোয়াড় ও মানুষ হিসেবে ১০-এ-১০ দিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসি লিখেছেন, ‘মাঠের খেলায় সবসময় সে একাই পাঁচজন, কিন্তু খেলোয়াড় ও মানুষ হিসেবে ১০। আশাকরি নতুন জায়গায় তুমি ভালো করবে, তোমার পরিবারও। মাঠ এবং মাঠের বাইরের জন্য তোমাকে ধন্যবাদ। আমরা একসাথে অনেক সময় পার করেছি, অনেকটা ভালো সময়, কিছুটা জটিলও ছিল। সেগুলো সর্বদা মনে থাকবে। আলিঙ্গন সার্জিও।’

মেসি ও সার্জিও বুসকেটস একসঙ্গে ৫৬৭ ম্যাচ খেলেছেন বার্সায়। একসঙ্গে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ, আটবার লা লিগা, সাতবার কোপা ডেল রে-সহ অনেক শিরোপা জিতেছেন।

বুসকেটস বার্সেলোনার হয়ে ৭০০ ম্যাচ খেলে ফেলেছেন। গণমাধ্যমে খরব, সৌদি প্রো লিগের দল আল হিলালে খেলার জন্য দুবছরের চুক্তি করতে সম্মত হয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS