News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
শুধু পরিষ্কার তুষার খেয়ে ২ দিন বেঁচে ছিল ৮ বছরের বালক!

শুধু পরিষ্কার তুষার খেয়ে ২ দিন বেঁচে ছিল ৮ বছরের বালক!

যুক্তরাষ্ট্রের মিশিগানের প্রত্যন্ত বনভূমিতে হারিয়ে যাওয়া আট বছর বয়সী এক বালক তুষার খেয়ে এবং আশ্রয়ের জন্য একটি কাঠের গুঁড়ির নিচে লুকিয়ে দুই দিন বেঁচে ছিল।

বিবিসি জানায়, পর্কুপাইন মাউন্টেন স্টেট পার্কে পরিবারের সঙ্গে ক্যাম্পিং করার সময় নিখোঁজ হন নান্তে নিয়েমি নামের ওই বালক।

আগুন ধরানোর জন্য কাঠ সংগ্রহ করতে গিয়ে হারিয়ে যায় নিয়েমি। তাকে উদ্ধারের জন্য ১৫০ জনের একটি অনুসন্ধান দল খোঁজ শুরু করে। তাকে তার ক্যাম্প থেকে প্রায় দুই মাইল দূরে সুস্থ অবস্থায় কাঠের গুড়ির নিচে পাওয়া যায়।

মিশিগান স্টেট পুলিশ বলেছে, তিনি একটি গুড়ির নিচে আশ্রয় নিয়ে সাহসী কাজ করেছিলেন এবং তাকে শেষ পর্যন্ত খুঁজে পাওয়া গিয়েছিল।

ছেলেটি পুলিশকে বলেছে, সে ডিহাইড্রেশন থেকে বাঁচতে পরিষ্কার তুষার খেয়েছিল।

রাজ্য পুলিশ বলছে, অঞ্চলটি অত্যন্ত দুর্গম এবং পাহাড়ী। তুষারপাতের কারণে বেশ কয়েকটি রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সেখানে। উদ্ধারকারীদল দল পার্কের প্রায় ৪০ বর্গ মাইল এলাকায় খোঁজ শুরু করে। পরে ছেলেটিকে খুঁজে পায় তারা।

বালকটি তার পরিবারের সাথে পুনরায় মিলিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS