News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
একনেকে ২৪ হাজার ৪১২ কোটি টাকার ৪ প্রকল্প অনুমোদন

একনেকে ২৪ হাজার ৪১২ কোটি টাকার ৪ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক) চারটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। অন্তর্বতী সরকারের দ্বিতীয় একনেকে সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ২৪ হাজার ৪১২ কোটি ৯৫ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৭ হাজার ৭৪৬ কোটি ৬৬ লাখ টাকা, প্রকল্প ঋণ থেকে পাওয়া যাবে ১৬ হাজার ১২ কোটি ৩৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ৬৫৩ কোটি ৯৫ লাখ পাওয়া যাবে। প্রকল্পগুলোর মধ্যে দুটি সংশোধিত এবং দুটি নতুন প্রকল্প রয়েছে।  

সোমবার (৭ অক্টোবর) একনেক বৈঠক শেষে বিকেল ৩টায় শেরে বাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।  

একনেকে অনুমোদিত চারটি প্রকল্পগুলো: সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২: এলেঙ্গা-হাটিকামরুল-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ (২য় সংশোধিত); রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (আরইউটিডিপি); কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপর একটি রেল-কাম-রোড সেতু নির্মাণ এবং মাতারবাড়ী পোর্ট ডেভেলপমেন্ট (২য় সংশোধিত)।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS