News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
সাকিবকে ব্যাট উপহার দিলেন কোহলি

সাকিবকে ব্যাট উপহার দিলেন কোহলি

কানপুরে খেলার আগেই টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। চলতি মাসে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেই ক্রিকেটের কুলীন সংস্করণকে বিদায় জানাতে চান তিনি।কিন্তু দেশের মাটিতে তার খেলা নিয়ে কাজ করছে নানারকম জটিলতা।  

তবে দেশের বাইরে শেষ টেস্টটি খেলে ফেলেছেন সাকিব। খেলা শেষ হওয়ার পর তাকে নিজের অটোগ্রাফ সম্বলিত একটি ব্যাট উপহার দেন ভারতের বিরাট কোহলি। সেসময় দুজনই কিছুটা রসিকতায় মেতে ওঠেন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে না পারলে কানপুর টেস্টই সাকিবের শেষ হয়ে থাকবে। যদিও নিজের শেষ ইনিংসে শূন্য রানে আউট হয়েছেন তিনি। প্রথম ইনিংসে করেন কেবল ৯ রান। এছাড়া দুই ইনিংস মিলিয়ে তার ঝুলিতে জমা হয়েছে ৪ উইকেট। যদিও সেটা কেবল প্রথম ইনিংসেই পেয়েছেন।  এখন পর্যন্ত ৭১ টেস্ট খেলে ৪ হাজার ৬০৯ রান ও ২৪৬ উইকেট শিকার করেছেন এই অলরাউন্ডার।

সাকিবের ঠিক চার বছর পরই (২০১১) টেস্ট অভিষেক হয় কোহলির। এই সময়ে অবশ্য সাকিবের চেয়ে বেশি টেস্ট খেলে ফেলেছেন তিনি। সাকিবকে শ্রদ্ধা দেখিয়ে বরং প্রতিদ্বন্দ্বিতার ঊর্ধ্বে পারস্পরিক সম্প্রীতি ও সম্মানকে তুলে ধরলেন ডানহাতি এই ব্যাটার।   

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS