News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
হলিউড তারকার সঙ্গে প্রেমে মজেছেন শাকিরা!

হলিউড তারকার সঙ্গে প্রেমে মজেছেন শাকিরা!

জনপ্রিয় স্প্যানিশ পপ তারকা শাকিরা। দীর্ঘদিন ফুটবল তারকা জেরার্ড পিকের সঙ্গে প্রেমের সম্পর্কে থাকার পর ২০২২ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। কারণ হিসেবে জানা যায়, তার সঙ্গে সম্পর্কে থাকার পরেও অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলেন পিকে।

এবার হলিউড তারকার সঙ্গে প্রেমে মজেছেন শাকিরা। সম্প্রতি মায়ামি গ্রাঁ প্রি-তে হলিউড তারকা টম ক্রুজের সঙ্গে দেখা গেছে এই গায়িকাকে। আজকাল ‘টপ গান: ম্যাভেরিক’ খ্যাত এই অভিনেতার সঙ্গেই নাকি বেশি সময় কাটাচ্ছেন শাকিরা।

জানা গেছে, জেরার্ড পিকের সঙ্গে বিচ্ছেদের পরে বার্সেলোনা ছেড়ে বর্তমানে দুই ছেলেকে নিয়ে সৈকত শহর মায়ামিতেই বাস করছেন ‘হিপস্ ডোন্ট লাই’ খ্যাত এই গায়িকা।

তবে রেসের আগেও নাকি একসঙ্গে সময় কাটিয়েছেন দুই তারকা। তবে কি ইতোমধ্যেই একে অপরকে মন দিয়ে ফেলেছেন শাকিরা ও টম? এমন প্রশ্ন বাসা বেঁধেছে এই জুটির ভক্ত-অনুরাগীদের মনে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS