News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
‘আলো আসবেই’ গ্রুপের সাজু-ঊর্মিলাকে শোকজ

‘আলো আসবেই’ গ্রুপের সাজু-ঊর্মিলাকে শোকজ

ছাত্র আন্দোলন দমাতে নানা পরিকল্পনায় মেতে উঠেছিল দেশের আওয়ামীপন্থী তারকারা। সম্প্রতি ‘আলো আসবেই’ নামের গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথন ফাঁস হতেই বের হয়ে আসে এসব তথ্য।

আলোচিত সেই গ্রুপের সক্রিয় সদস্য হিসেবে দেখা যায় অভিনয় সংঘের নির্বাহী সদস্য সাজু খাদেম ও ঊর্মিলা শ্রাবন্তী করকে। নতুন খবর হলো- গ্রুপে তাদের সংশ্লিষ্টতার কারণ চেয়ে শোকজ পাঠিয়েছে শিল্পী সংঘ।

সম্প্রতি গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম। তিনি বলেন, ওই গ্রুপে অ্যাডমিন হিসেবে ছিল ইসি কমিটির দুই সদস্য সাজু খাদেম ও ঊর্মিলা শ্রাবন্তী কর। সাজু ওই গ্রুপে অ্যাডমিন হিসেবে ছিল, আর বেশকিছু স্ক্রিনশট শেয়ার করেছে ঊর্মিলা। যে কারণে তাদের আমরা কারণ দর্শানোর নোটিশ দিয়েছি।

তিনি আরও জানান, সেই গ্রুপে জড়িত থাকা আলোচিত অরুণা বিশ্বাস ও জ্যোতিকা জ্যোতিসহ বাকি সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে সাজু ও ঊর্মিলাকে শোকজ পাঠানোর পর তারা কোনো ফিরতি চিঠিও পাঠাননি।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে লড়াই চালানোর লক্ষ্যে তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এবং সংসদ সদস্য ফেরদৌসের নেতৃত্বে ‘আলো আসবেই’ নামের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়, যেখানে আওয়ামীপন্থী শিল্পী ও সাংবাদিকেরা যুক্ত ছিলেন।

গ্রুপে ছিলেন সোহানা সাবা, জ্যোতিকা জ্যোতি, অরুণা বিশ্বাস, সাজু খাদেম, ঊর্মিলা শ্রাবন্তী কর, রিয়াজ আহমেদ, সুবর্ণা মুস্তাফা, আজিজুল হাকিম, স্বাগতা, শমী কায়সারসহ অনেকেই।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS