News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
ইমরান খানকে গ্রেপ্তারের প্রতিবাদে পাকিস্তানে বিক্ষোভ, নিহত ৪

ইমরান খানকে গ্রেপ্তারের প্রতিবাদে পাকিস্তানে বিক্ষোভ, নিহত ৪

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের প্রতিবাদে দেশটিতে বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়েছে। পাঞ্জাব এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশে পরিস্থিতি সামাল দিতে সেনা নামানো হয়েছে। সহিংসতার ঘটনায় পেশোয়ারে চারজন নিহত হয়েছে। খবর জিও নিউজের।

বুধবার (১০ মে) বিকেল ৫টা পর্যন্ত পাকিস্তানের পেশোয়ারে সহিংসতায় ৪ জন নিহত ও বহু আহতের খবর পাওয়া গেছে। সংঘাতের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইমরান খানের কয়েকশ সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে।

পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র জানিয়েছেন, জরুরি কক্ষের চিকিৎসকরা গুলিবিদ্ধ চারটি মরদেহ গ্রহণ করেছেন। তাছাড়া আরও বেশ কিছু মানুষকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে, ইমরান খানের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে, তার ১৪ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবলিটি ব্যুরো (এনএবি)।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS