News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
বাংলাদেশ-ভুটান ম্যাচে মাঠেই লুটিয়ে পড়লেন মেডিক্যাল টিমের সদস্য

বাংলাদেশ-ভুটান ম্যাচে মাঠেই লুটিয়ে পড়লেন মেডিক্যাল টিমের সদস্য

বাংলাদেশ-ভুটানের মধ্যকার ম্যাচে ঘটে গেল অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। ম্যাচের তখন প্রথমার্ধের যোগ করা সময় চলছে।চোট পাওয়ার কারণে মেডিক্যাল টিমকে মাঠে আসার সংকেত দেন বাংলাদেশি ফরোয়ার্ড রাকিব হোসেন। তাকে স্ট্রেচারে করে তুলে নিতে মাঠে ঢুকেন মেডিক্যাল টিমের কয়েকজন সদস্য। কিন্তু এর মধ্যে একজন হুট করেই অচেতন অবস্থায় লুটিয়ে পড়েন মাটিতে।

যা দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন ফুটবলাররা। প্রাথমিকভাবে মেডিক্যাল টিমের সেই সদস্যকে সিপিআর দেওয়া হলেও পরে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। কিছুক্ষণ বন্ধ থাকার পর আবারও চালু হয় খেলা।

এদিকে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ। একমাত্র গোলটি করেন মোরসালিন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS