News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
পাকিস্তানে জেতা ট্রফি নিয়ে মেসির মতো পোজ শান্তর

পাকিস্তানে জেতা ট্রফি নিয়ে মেসির মতো পোজ শান্তর

পাকিস্তানের মাটিতে ২-০ ব্যবধানে সিরিজ জয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ইংল্যান্ডের পর দ্বিতীয় দল হিসেবে নিজেদের মাটিতেই পাকিস্তানকে ধবলধোলাই করে উচ্ছ্বসিত বাংলাদেশ।যার প্রতিফলন দেখা দিয়েছে নাজমুল হোসেন শান্তর দেওয়া পোস্টে।  

আজ সিরিজের ট্রফি নিয়ে ঘুমানোর একটি ছবি নিজের অফিশিয়াল পেইজে শেয়ার করেন বাংলাদেশের অধিনায়ক। ক্যাপশনে তিনি লিখেন, ‘শুভ সকাল। ’ তার দেওয়া এই পোস্টে ভক্তরা জানিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকের কাছে বিষয়টি ভালো লাগলেও অনেকে করেছেন সমালোচনা।  

ছবির কমেন্ট সেকশনে একজন লিখেছেন, ‘সাধারণ এই ট্রফি নিয়ে এই অবস্থা,, আইসিসি ট্রফি হলে কি যে করতো। যাইহোক গরীবের মেসিকে অভিনন্দন। ’আরেক কমেন্টে অন্যজন লিখেন, ‘ভাই এই সিরিজে অধিনায়কত্ব ছাড়া আপনার আর কি অবদান আছে জাতি জানতে চায়। ’ আরেকজন  লিখেছেন, ‘নাটক কম করো পিও,এটা বিশ্বকাপ না। ’

তবে শুধু নেতিবাচক কমেন্ট না, অনেকেই শান্ত ও বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন। একজন লিখেছেন, ‘মেসির ছোটভাই। অভিনন্দন ভাই। আরো বিজয় দেখতে চাই। ’ আরেকজন কমেন্ট করেছেন, ‘ট্রফি বুকে জড়িয়ে ঘুম কেমন হলো ক্যাপ্টেন? এমন আরও প্রচুর ছবি দেখতে চাই। ’

প্রথম টেস্টে ১০ উইকেটে জয়ের পর দ্বিতীয় টেস্টে রাওয়ালপিন্ডিতে টস হেরে প্রথম ইনিংসে ২৭৪ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। এরপর নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ করে ২৬২ রান। পাকিস্তান পরের ইনিংসে ১৭২ রানে অলআউট হলে ১৮৫ রানের লক্ষ্য দাঁড়ায় বাংলাদেশের সামনে। এই রান সহজেই তাড়া করে ফলে বাংলাদেশ। সঙ্গে সিরিজও নিজেদের কর নেয় তারা।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS