News Headline :
সংকটেও পোশাক শ্রমিকদের বেতন-ভাতা নিশ্চিত করা হয়েছে: বিজিএমইএ সভাপতি নতুন সরকারের প্রথম ঈদ, চাঞ্চল্য অর্থনীতিতে দেশবাসীকে আনিসুল-হাওলাদারের ঈদের শুভেচ্ছা বগুড়ায় ট্রেন দুর্ঘটনা: উদ্ধার ও চিকিৎসায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশ ১০ অঞ্চলের নদীবন্দরে দুই নম্বর সংকেত, বড় ঝড়ের শঙ্কা এক মাসেই দৃশ্যমান নির্বাচনী প্রতিশ্রুতি, বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল রাজধানীতে ঝুম বৃষ্টি সৌদি-কাতার-আমিরাতের তেল স্থাপনার আশপাশের বাসিন্দাদের সরে যেতে বলল ইরান রেললাইনে কাজের কারণে টানানো ছিল লাল পতাকা, খেয়াল না করায় দুর্ঘটনা গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণের ৬ ইউনিট
টিসিবির জন্য ২০৩ কোটি টাকার মসুর ডাল কিনবে অন্তর্বর্তী সরকার

টিসিবির জন্য ২০৩ কোটি টাকার মসুর ডাল কিনবে অন্তর্বর্তী সরকার

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে ২০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। এতে মোট ব্যয় হবে ২০৩ কোটি ৭২ লাখ টাকা।

বুধবার (২৮ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

এর মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রথম কেনাকাটা শুরু হয়েছে। আজকের বৈঠকে অন্তত আট জন উপদেষ্টাকে উপস্থিত থাকতে দেখা গেছে।  

এটি উপদেষ্টা পরিষদ কমিটির ২০২৪ সালের প্রথম বৈঠক। বৈঠকে চারটি প্রস্তাব উপস্থাপিত ও আলোচিত হয়। এরমধ্যে শিল্প মন্ত্রণালয়ের তিনটি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের একটি প্রস্তাব রয়েছে। বৈঠকে চারটি প্রস্তাবই অনুমোদন দেওয়া হয়।  

বৈঠক শেষে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, সারের সরবরাহ আমরা কোনোভাবেই কমতে দেব না। আর অত্যাবশ্যকীয় পণ্যের মধ্যে মসুর ডাল গুরুত্বপূর্ণ সেটা আমরা কিনবো। আজকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল সার ক্রয় ও অত্যাবশ্যকীয় পণ্য মসুর ডাল ক্রয়। আমরা অনুমোদন দিয়েছি। এর জন্য যা অর্থকড়ি লাগে সেটা ফরেন কারেন্সিতে হোক, আমরা দেব।  

বৈঠক সূত্রে জানা গেছে, স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে ২০ হাজার মেট্রিক টন মসুর ডাল (৫০ কেজির বস্তায়) কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। দেশীয় প্রতিষ্ঠান নাবিল নাবা ফুড প্রোডাক্টস লিমিটেডের কাছ থেকে এ ডাল কেনা হবে। এতে মোট ব্যয় হবে ২০৩ কোটি ৭২ লাখ টাকা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS