News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
ভারতে বাড়ির ওপর যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ৩

ভারতে বাড়ির ওপর যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ৩

ভারতে বাড়ির ওপর মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

সোমবার (৮ মে) সকালে রাজস্থানের হনুমানগড়ের পিলিবাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে। হতাহতরা সবাই গ্রামবাসী।

কর্মকর্তারা জানিয়েছেন, বিধ্বস্ত হওয়ার আগে পাইলট একটি প্যারাসুট নিয়ে বিমান থেকে লাফ দিয়েছিলেন। এর ফলে তিনি নিরাপদ রয়েছেন। তবে সামান্য আহত হয়েছেন।

টুইটারে ভারতীয় বিমানবাহিনী এক পোস্টে জানায়, ‘সোমবার সকালে নিয়মিত প্রশিক্ষণ চলাকালে সুরাতগড়ের কাছে আইএএফের একটি মিগ-২১ বিমান বিধ্বস্ত হয়। পাইলট নিরাপদে বের হতে পেরেছেন। তিনি সামান্য আঘাত পেয়েছেন। দুর্ঘটনার কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

বিকানেরের পুলিশ মহাপরিদর্শক ওম প্রকাশ বলেন, হতাহত এড়াতে পাইলট সকল প্রচেষ্টা চালিয়েছেন এবং গ্রামের উপকণ্ঠে বিমানটিকে ক্র্যাশ-ল্যান্ড করেন। সূত্র : এনডিটিভি, টাইসম অব ইন্ডিয়া

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS