News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
করোনা আক্রান্ত বুশরা আইসোলেশনে

করোনা আক্রান্ত বুশরা আইসোলেশনে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন সদ্য নিয়োগ পাওয়া ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিন। শুক্রবার (৫ মে) করোনায় আক্রান্ত হন তিনি।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, বুশরা আফরিন করোনায় আক্রান্ত হওয়ার পর বাসায় আইসোলেশনে আছেন। সেখানেই তার চিকিৎসা চলছে। তার বর্তমানে কিছুটা কাশি রয়েছে। সেই সঙ্গে শারীরিক দুর্বলতাও আছে। তার শারীরিক সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

এর আগে, যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়েন আর্শট-রক ফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টারের (আর্শট-রক) পক্ষ থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে নিয়োগ পান ‘চিফ হিট অফিসার’ (সিএইচও) বুশরা আফরিন।

তিনি ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলামের মেয়ে। বুশরা বাংলাদেশসহ পুরো এশিয়ায় প্রথম চিফ হিট অফিসার।

উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় কাজ করছে যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়েন আর্শট-রক ফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টার (আর্শট-রক)। ঢাকার তাপমাত্রা কমাতে যৌথভাবে কাজ করার লক্ষ্যে উত্তর সিটির সঙ্গে সমঝোতা চুক্তি করে সংস্থাটি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS