News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
নাতাশাকে ভুলে নতুন প্রেমে মজেছেন হার্দিক?

নাতাশাকে ভুলে নতুন প্রেমে মজেছেন হার্দিক?

হার্দিক-নাতাশার সুখের সংসারে ভাঙনের গুঞ্জন বেশ কিছুদিন ধরেই চলছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ভারতে ফেরার তারকা এই অলরাউন্ডার সবার শুভেচ্ছায় সিক্ত হলেও চুপই ছিলেন নাতাশা। তাহলে কী ক্রিকেটার-অভিনেত্রীর বিচ্ছেদ অবধারিত? কানাঘুঁষা চলছে, তাদের দাম্পত্য জীবন নাকি এখন শেষপর্যায়ে এসে পৌঁছেছে। অভিনেত্রীর সঙ্গে ক্রিকেটারের সম্পর্ক মেরামত হওয়ার আর কোনো রাস্তাই নাকি নেই। 

তবে এরই মাঝে আবার নতুন প্রেমের চর্চাও চলছে। ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার প্রাচী শোলাঙ্কির পোস্ট সবার নজর কেড়েছে। যেখানে হার্দিকের সঙ্গে পোশাকে টুইনিং করতে দেখা যায় তাকে। হার্দিককে বেশ খুশি-খুশি দেখাচ্ছিল সেই পোস্টে। সেই রহস্যময়ী নারী অর্থাৎ প্রাচী শোলাঙ্কি পেশায় একজন মেক-আপ আর্টিস্ট। ইনস্টাগ্রামে প্রায় ৬ লাখ ফলোয়ার রয়েছে।

তবে প্রাচী আর হার্দিকের ডেট করার খবরটি ভুয়া। মূলত সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা ক্রিকেটার হার্দিকের সঙ্গে দেখা করার পর তার উত্তেজনা প্রকাশ করে এই পোস্টটি শেয়ার করেছেন প্রাচী। এই ইনফ্লুয়েন্সার হার্দিকের ভাই ক্রুনাল পান্ডিয়া এবং তার স্ত্রী পাঙ্খুরির সঙ্গেও ছবি শেয়ার করেছেন। পুরো পান্ডিয়া পরিবার প্রাচীর খুব ঘনিষ্ঠ বলেই মনে হচ্ছে, যা ডেটিং গুজবকে উস্কে দিয়েছে।

প্রাচী হার্দিকের সঙ্গে পোস্ট শেয়ার করে লেখেন, ‘কেউ আমাকে চিমটি কাটবে প্লিজ… @হার্দিক পান্ডিয়া ধন্যবাদ এত উষ্ণ ব্যবহার করার জন্য।’ এই পোস্টের কমেন্ট সেকশনে একজন লেখেন, ‘নাতাশার থেকে অনেক ভালো’। অপরজন লেখেন, ‘গাইজ নতুন ভাবি পেয়ে গিয়েছি।’ তৃতীয়জন লেখেন, ‘ম্যাডাম হার্দিক ভাইয়ের সঙ্গে বিয়ে করে নাও।’

উল্লেখ্য, ২০২০ সালের জানুয়ারিতে হার্দিক ও নাতাশার বাগদান হয়। সে বছরের মে মাসেই বিয়ে সারেন তারা। করোনার প্রকোপের মধ্যে ছিমছামভাবেই বিয়ে সেরেছিলেন ক্রিকেটার ও অভিনেত্রী। বিয়ের আগে থেকেই অন্তঃসত্ত্বা ছিলেন নাতাশা। ২০২০ সালের ৩০ জুলাই ছেলের জন্ম দেন তিনি। এরপর ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে ধুমধাম করে আনুষ্ঠানিক বিয়ে সারেন হার্দিক ও নাতাশা।

প্রসঙ্গত, এর আগে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নাতাশা স্ট্যানকোভিচ পাণ্ডিয়া লিখতেন হার্দিকপত্নী। কিন্তু এখন আর তা নেই। এমনকী, ফেব্রুয়ারি মাসের পর থেকে হার্দিকের সঙ্গে নাতাশার আর কোনো ছবি নেই। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর কান্নায় ভেঙে পড়েছিলেন হার্দিক। ভিডিও কল করে কারও সঙ্গে কথা বলছিলেন তিনি। তাতেই মনে করা হয়েছিল, হার্দিক ও নাতাশার মধ্যে হয়তো দূরত্ব কমেছে। কিন্তু অভিনেত্রীর সাম্প্রতিক এক ভিডিও বার্তা ফের মনোমালিন্যর জল্পনা বাড়িয়ে দেয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS