News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
কোটা বাতিল নাহলে পরিণতি খারাপের দিকে যাবে: রিজভী

কোটা বাতিল নাহলে পরিণতি খারাপের দিকে যাবে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারি চাকরিতে কোটা নিয়ে সরকার এবং আদালতের ইচ্ছা এক হয় কীভাবে। কোটা করে নিজেদের লোক ঢুকাতেই আদালতের মাধ্যমে রায় করিয়েছে সরকার। তা মেনে নেয়া যাবে না। অবিলম্বে সাধারণ ছাত্রদের কোটা বাতিলের দাবি মেনে নিন। নাহলে পরিণতি খারাপের দিকে যাবে।

সোমবার (৮ জুলাই) দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, প্রধানমন্ত্রীর মাস্টার প্ল্যানে কারাগারে নির্যাতন করায় খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে। সুস্থ মানুষকে ফরমায়েশি মামলা দিয়ে কারাগারে আটকে রেখে অসুস্থ বানানো হয়েছে। বেগম জিয়া যেন দুনিয়া ছাড়েন, তাই চাচ্ছে সরকার।

সরকার অন্য রাষ্ট্রের অধীনে নতজানু ও দাসে পরিণত হয়েছে মন্তব্য করে তিনি আরও বলেন, সরকার প্রতিবেশীদের সঙ্গে এমন সম্পর্ক রাখতে চায় যেন স্বামী-স্ত্রীর সম্পর্ক। দেশ নিজের পায়ে দাঁড়াক, আওয়ামী সরকার তা কখনোই চায়নি। তারা ক্ষমতায় এসে প্রতিশোধের নীলনকশা বাস্তবায়ন করছে। তারা নিজেদের লোকদের পকেট ভারী করার কাজ করছে। গোটা দেশ রাষ্ট্রীয় স্বাধীনতা হারাতে বসেছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS