News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
হাঙ্গার প্রজেক্টে চাকরি, বেতন দুই লাখ

হাঙ্গার প্রজেক্টে চাকরি, বেতন দুই লাখ

আন্তর্জাতিক স্বেচ্ছাব্রতী সংস্থা দ্য হাঙ্গার প্রজেক্ট জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি একটি প্রকল্পে ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট আবেদন ফরম পূরণ করে ই–মেইলে পাঠাতে হবে।

  • পদের নাম: ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর, এমআইপিএস
    পদসংখ্যা: অনির্ধারিত
    যোগ্যতা ও অভিজ্ঞতা: সামাজিক বিজ্ঞান বা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা সংশ্লিষ্ট যেকোনো বিভাগের যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ইংরেজি ও বাংলা ভাষায় সাবলীল হতে হবে। জাতীয় বা আন্তর্জাতিক কোনো সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কোনো রাজনৈতিক দলে স্থানীয় বা জাতীয় পর্যায়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ও আউটলুকে দক্ষ হতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা
বেতন: মাসিক বেতন ২,০০,০০০।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের দ্য হাঙ্গার প্রজেক্টের ওয়েবসাইটের এই লিংক থেকে নির্দিষ্ট আবেদন ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে। পূরণ করা আবেদন ফরম infobd@thp.org এই ঠিকানায় ই–মেইল করতে হবে। আবেদন করার আগে এই লিংক থেকে নিয়োগ ও আবেদনের বিস্তারিত প্রক্রিয়া জেনে নিতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১০ মে, ২০২৩।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS