News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
ওয়ানডেতে ব্যাট হাতে বিশ্বরেকর্ড গড়লেন বাবর

ওয়ানডেতে ব্যাট হাতে বিশ্বরেকর্ড গড়লেন বাবর

বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটার বাবর আজম। পাকিস্তানি এই অধিনায়ক অনেক রেকর্ডই নিজের করে নিয়েছেন, ছুটছেন আরও রেকর্ডের পিছনে। এবার ব্যাট হাতে বিশ্বরেকর্ড গড়লেন ২৮ বছর বয়সী ডানহাতি এই ব্যাটার।

বাবর যেন রানমেশিন। ব্যাট হাতে নামলেই ফিফটি কিংবা সেঞ্চুরি করা চাই-ই চাই! অবিশ্বাস্য ধারাবাহিকতার প্রতিমূর্তি পাকিস্তানি অধিনায়ক এবার ওয়ানডে ইতিহাসে দ্রুততম ৫ হাজার রানের মাইলফলক গড়েছেন।

শুক্রবার (৫ মে) করাচি জাতীয় স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে দ্রুততম সময়ে ৫ হাজারি ক্লাবে ঢুকে পড়লেন বাবর। এদিন কিউই লেগস্পিনার ইশ সোধির বল সিঙ্গেল নিয়ে ব্যক্তিগত ১৯ রানে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই এই কীর্তি গড়েন পাকিস্তানি এই ব্যাটিং সেনসেশন

এর আগে ওয়ানডেতে দ্রুততম ৫ হাজার রানের মালিক ছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার হাশিম আমলা। এই রেকর্ড গড়তে তিনি ১০১ ইনিংস ব্যাট করেছিলেন। তবে বাবর ৪ ইনিংস কম খেলেই ৯৭ ইনিংসে দ্রুততম ৫ হাজার ছুঁয়ে ফেলেছেন।

গত দুই বছর ধরে আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এক নম্বর ব্যাটার বাবর আজম। তবে গত বছর তিনি ৮১ ইনিংসে দ্রুততম ৪ হাজার ওয়ানডে রানের আমলার রেকর্ডের সমান করতে পারেননি।

এদিকে পাকিস্তানের ১৪তম ব্যাটসম্যান হিসেবে ওডিআই ক্রিকেটে ৫ হাজার বা তার বেশি রান পূর্ণ করেছেন। এই তালিকায় ১১,৭০১ রান নিয়ে সবার উপরে আছেন প্রাক্তন অধিনায়ক ইনজামাম-উল-হক।

২০১৫ সালের মে মাসে নিজের শহর লাহোরে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল বাবরের। এরপর ২০১৬ ও ২০২২ সালে তিনটি ওয়ানডেতে টানা দুবার সেঞ্চুরি করার একমাত্র ব্যাটসম্যানও তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS