News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
ভারতে একই পরিবারের ৬ জনকে গুলি করে হত্যা 

ভারতে একই পরিবারের ৬ জনকে গুলি করে হত্যা 

ভারতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক পরিবারের ৬ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৫ মে) সকাল ১০টার দেশটির মধ্যপ্রদেশের মোরেনা জেলা শহরের লেপা গ্রামে এই হতাকাণ্ডের ঘটনা ঘটে।

এনডিটিভির তথ্যমতে, দুই পরিবারের (ধীর সিং ও গজেন্দ্র সিং) মধ্যে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। ২০১৩ সালেও দুই পরিবার সংঘাতে জড়ায়। ওই সময় ধীর সিংয়ের পরিবারের দুজনকে হত্যা করে গজেন্দ্র সিং পরিবারের সদস্যরা গ্রাম ছেড়ে পালিয়ে যান। আদালতের বাইরে দুই পরিবারের মধ্যে বিষয়টি মীমাংসা হলে গজেন্দ্র সিংয়ের পরিবার গ্রামে ফিরে আসে। আজ (শুক্রবার) প্রতিশোধ নিতে ধীর সিংয়ের পরিবার লাঠিসোঁটা নিয়ে গজেন্দ্র সিং পরিবারের ওপর হামলার পর গুলি চালায়। এতে গজেন্দ্র সিং পরিবারের ৬ সদস্যের মৃত্যু হয়।

এদিকে হত্যাকাণ্ডে জড়িত ৮ জনকে পুলিশ চিহ্নিত করেছে। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS