News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
সমাবেশের অনুমতি নিতে ডিএমপিতে যাচ্ছে বিএনপি

সমাবেশের অনুমতি নিতে ডিএমপিতে যাচ্ছে বিএনপি

রাজধানীর নয়াপল্টনে সমাবেশের অনুমতি নিতে বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয়ে যাবে বিএনপি তিন সদস্যের প্রতিনিধিদল।

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

শায়রুল কবির খান জানান, বিকেল ৫টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার অফিসে যাবে বিএনপি একটি প্রতিনিধিদল। প্রতিনিধিদলের মধ্যে থাকবেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, অ্যাডভোকেট আব্দুস সালাম ও বিএনপি প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।  

তিনি বলেন, আগামী শনিবার (২৯ জুন) নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ করবে বিএনপি। সেই সমাবেশের অনুমতি নিতে ডিএমপিতে যাচ্ছে প্রতিনিধিদলটি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS