News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
‘খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর পরামর্শ মেডিকেল বোর্ডের’

‘খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর পরামর্শ মেডিকেল বোর্ডের’

বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসা দেশে সম্ভব নয় বলে মনে করে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। ফলে উন্নত চিকিৎসার জন্য যত দ্রুত সম্ভব তাকে বিদেশে পাঠানোর পরামর্শ দিয়েছেন তারা।

বৃহস্পতিবার (৪ মে) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের বাসভবনের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।  এর আগে, সন্ধ্যায় হাসপাতাল থেকে বাসায় ফেরেন খালেদা জিয়া।

ডা. জাহিদ বলেন, খালেদা জিয়ার মূল রোগের চিকিৎসা দেশে সম্ভব নয়। দেশে যে চিকিৎসা হচ্ছে তা শুধু উপসর্গ উপশম করার। তার হৃদপিণ্ডে এখনো দুটি ব্লক আছে। উচ্চ রক্তচাপ কমাতে ওষুধ দেওয়া হচ্ছে। এন্ডোসকপি করার পর মেডিকেল বোর্ড সুপারিশ করেছে লিভার ট্র্যান্সপ্লান্ট করা যায় এমন দেশে উন্নত চিকিৎসার জন্য যত দ্রুত সম্ভব তাকে পাঠানো দরকার।

ম্যাডাম (খালেদা জিয়া) দেশবাসীর কাছে তার জন্য দোয়া চেয়েছেন বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS