News Headline :
উপসাগরীয় দেশ ইউএই-ওমানকে যুক্ত করবে রেলপথ, নির্মাণের ৪০ শতাংশ সম্পন্ন হরমুজ প্রণালীতে দুটি জাহাজ জব্দ করেছে ইরান কঠোর অবস্থানে আইএমএফ ইরান যুদ্ধের প্রভাবে ভারতে ডায়েট কোকের সংকট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল বোরো মৌসুমে ১৮ লাখ ৫০ হাজার টন ধান-চাল ও গম সংগ্রহ করবে সরকার মাহবুবুর রহমান সবসময় দেশের স্বার্থকে অগ্রাধিকার দিতেন: বাণিজ্যমন্ত্রী নেপালের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান শিল্পমন্ত্রীর নারায়ণগঞ্জে খেয়াঘাটের দরপত্র নিয়ে বিএনপি-জামায়াত-এনসিপি সংঘর্ষ, আহত ৫ চট্টগ্রামে শিবির-ছাত্রদল সংঘর্ষ: প্রতিবাদ জানিয়ে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ
লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ব্রিটেনে রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৪ মে) স্থানীয় সময় রাত ১১টা ৫০ মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

শুক্রবার প্রধানমন্ত্রী বাকিংহাম প্যালেসে নতুন রাজার রাজ্যাভিষেকের আগাম সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। এদিন তিনি কমনওয়েলথ নেতাদের সঙ্গে একটি অনুষ্ঠানেও যোগ দেবেন।

শনিবার ওয়েস্টমিনিস্টারে রাজ্যাভিষেকের অনুষ্ঠানে অংশ নেবেন।

এ ছাড়াও লন্ডন সফরে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের একটি সংবর্ধনা অনুষ্ঠানেও অংশ নেবেন তিনি।

এর আগে, বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় ওয়াশিংটন ডিসির ডালাস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউনাইটেড এয়ারলাইনসের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হন তিনি।

উল্লেখ্য, জাপানে ৪ দিনের দ্বিপাক্ষিক সফর শেষে গত শুক্রবার (২৮ এপ্রিল) বিশ্বব্যাংকের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্বের ৫০ বছর উদযাপন অনুষ্ঠানে যোগ দেন তিনি। আগামী ৯ মে লন্ডন থেকে ঢাকা ফিরবেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS