News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
রাজশাহী জেলা ও মহানগর যুবলীগের আংশিক কমিটি ঘোষণা

রাজশাহী জেলা ও মহানগর যুবলীগের আংশিক কমিটি ঘোষণা

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী ৩ বছরের জন্য রাজশাহী জেলা ও রাজশাহী মহানগর যুবলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুন) বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের যৌথ সাক্ষরে এই কমিটি ঘোষণা করা হয়।

মাহমুদ হাসান ফয়সল সজলকে সভাপতি এবং মো. ইয়াসির আরাফাত সৈকতকে সাধারণ সম্পাদক করে রাজশাহী জেলা যুবলীগের ১৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি এবং মো. মনিরুজ্জামান খান মণিরকে সভাপতি ও তৌরিদ আল মাসুদ রনিকে সাধারণ সম্পাদক করে রাজশাহী মহানগরে ১৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা হয়।

উক্ত কমিটিকে আগামী ৬০ (ষাট) দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্র বরাবর জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।

গত ২৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে রাজশাহী জেলা ও রাজশাহী মহানগর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS