News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
শ্রবণশক্তি হারাচ্ছেন অলকা ইয়াগনিক!

শ্রবণশক্তি হারাচ্ছেন অলকা ইয়াগনিক!

বলিউডের জনপ্রিয় গায়িকা অলকা ইয়াগনিক। বিরল এক রোগে আক্রান্ত হয়েছেন এই সংগীতশিল্পী।অলকা ইয়াগনিক ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছে।

সোমবার (১৭ জুন) ইনস্টাগ্রামে দেওয়া ওই পোস্টে অলকা ইয়াগনিক নিজের জীবনের একটি দুর্ভাগ্যজনক ঘটনা শেয়ার করেছেন। বিরল ভাইরাস আক্রমণ করেছে গায়িকাকে। যার কারণে তার বিরল সংবেদনশীল স্নায়ু শ্রবণশক্তি হ্রাস পেয়েছে।

ইনস্টাগ্রামে অলকা লেখেন, আমার সব ভক্ত, বন্ধু, অনুরাগী এবং শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে বলছি, কয়েক সপ্তাহ আগে, আমি যখন একটি ফ্লাইট থেকে নামছিলাম, তখন হঠাৎ অনুভব করলাম- আমি কিছুই শুনতে পাচ্ছি না। এই পর্বের কয়েক সপ্তাহ পর, আমি এখন আমার সমস্ত বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের জন্য এই পোস্ট। যারা জানতে চায় কেন আমি অ্য়াকশনে অনুপস্থিত।

নিজের শরীরের আরও আপডেট দিয়ে অলকা লেখেন, ভাইরাস আক্রমণের কারণে এটি একটি বিরল সংবেদনশীল স্নায়ুর সমস্যা। যার কারণে শ্রবণশক্তি হ্রাস পেয়েছে। এই আকস্মিক, বড় ধাক্কা আমার অজান্তেই শরীরে গ্রাস করেছে। আমি এটির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। দয়া করে আপনারা আমার জন্য প্রার্থনা করবেন।

তিনি লেখেন, আমার অনুরাগী এবং তরুণ সহকর্মীদের জন্য, আমি খুব জোরে মিউজিক এবং হেডফোনের সংস্পর্শে আসার বিষয়ে সতর্কতামূলক শব্দ যোগ করব। আমি আমার পেশাগত জীবনের স্বাস্থ্যগত বিপদগুলো শেয়ার করতে চাই। আপনাদের সবার ভালোবাসা এবং সমর্থন দিয়ে আমি পুনরুদ্ধার করার আশা করছি। আমার বিশ্বাস, শিগগিরই আপনাদের কাছে ফিরে আসব।

অলকা ইয়াগনিকের এই পোস্ট ভাইরাল হয়েছে। ভক্তদের পাশাপাশি সহশিল্পীরাও তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS