News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
ঈদের দিন ডন অবতারে হাজির আসিফ

ঈদের দিন ডন অবতারে হাজির আসিফ

বাংলা গানের যুবরাজ খ্যাত সংগীতশিল্পী আসিফ আকবর। এই গায়ক এবার ঈদে শ্রোতাদের উপহার দিলেন ভিন্ন ধরনের একটি গান।যেটি ঈদের দিন (১৭ জুন) সন্ধ্যায় শিল্পীর নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়।

গানের শিরোনাম ‘দ্য লাস্ট ডন’। যেখানে একজন ডনের ভূমিকায় এই শিল্পীকে হাজির হতে দেখা গেছে। গানের শুরুতেই দেখা যায় বন্দুক হাতে একজন আসিফের দিকে এগিয়ে আসছেন। তার মুখ ঢাকা। ডন আসিফকে হত্যার জন্য বন্দুকের নিশানা চেয়ারে বসে থাকা শিল্পীর মাথা। এরপরই শুরু হয় দুর্ধর্ষ সব অ্যাকশন।

গানে ডনের ভূমিকায় অভিনয় করেছেন আসিফ। অন্যায়ের প্রতিবাদকারীর ভূমিকায় দেখা যাবে তাকে। শুধুই গান নয়, মিউজিক ভিডিওর মাধ্যমে তিনি একটি ফিল্মি ভাইব দিতে চেয়েছেন দর্শকদের।

গানের মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন সিনেমা নির্মাতা সৈকত নাসির। এ ছাড়া গানে আসিফ আকবরের সঙ্গে মডেল হতে দেখা গিয়েছে মডেল অভিনেত্রী জেবা জান্নাতকে। গ্ল্যামারাস লুকে তিনিও নজর কেড়েছেন সবার।

‘দ্য লাস্ট ডন’ গানটি লিখেছেন সুহৃদ সুফিয়ান, সুর করেছেন জাভেদ আহমেদ কিসলু। গানে আসিফের সঙ্গে কণ্ঠ দিয়েছে স্মিতা রক্ষিত। এ ছাড়া র‍্যাপে কণ্ঠ দিয়েছেন হৃদয়, নাফি ও লিল ব্ল্যাক।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS