News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
নিরাপত্তার জন্য সশস্ত্র বাহিনী প্রস্তুত: হানিফ

নিরাপত্তার জন্য সশস্ত্র বাহিনী প্রস্তুত: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, মিয়ানমারের কয়েকটি জাহাজ তাদের সীমানার মধ্যে আছে। সেক্ষেত্রে বাংলাদেশের কিছু বলার নেই।নিরাপত্তার জন্য আমাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত আছে, কখনো হুমকি মনে করে তাহলে মোকাবিলা করবে। এক্ষেত্রে আমাদের সেনাবাহিনীর প্রতি সবার আস্থা রাখা উচিত। এমন কোনো সমস্যায় পড়েনি যে ক্ষেত্রে তাদের সাহসী ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে।

রোববার (১৬ জুন) দুপুরে কুষ্টিয়ার নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

হানিফ বলেন, বাংলাদেশ কি ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছে জিএম কাদের তিনিই ভালো বলতে পারবেন। যারা সরকারের বিরুদ্ধে নেতিবাচক কথাবার্তা বলে তাদের অবশ্য নিজের চেহারা আয়নায় দেখে এসব কথাবার্তা বলতে বলেন হানিফ।

এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক শেখ হাসান মেহেদীসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS