News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
বেলাব উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মৃদুল দেবনাথ

বেলাব উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মৃদুল দেবনাথ

নরসিংদীর বেলাব উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি মৃদুল দেবনাথকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দিয়েছে জেলা ছাত্রলীগ।  

শনিবার (১৫ জুন) দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন ও সাধারণ সম্পাদক শাহজালাল আহমেদ শাওন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেলাব উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন অপুকে তার নিজের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা ছাত্রলীগের জরুরি সিদ্ধান্ত মোতাবেক তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে সাংগঠনিক গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে মৃদুল দেবনাথকে (সহ-সভাপতি) ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হলো।

এরআগে ২৩মে ব্যক্তিগত কারণ দেখিয়ে সংগঠন থেকে অব্যহতি নেওয়ার আবেদন করেন বেলাব উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন অপু। এর পরিপ্রেক্ষিতেই জেলা ছাত্রলীগ তাকে অব্যহতি দিয়ে মৃদুল দেবনাথকে (সহসভাপতি) ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করে।

বেলাব উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত ভারপ্রাপ্ত সভাপতি মৃদুল দেবনাথ বলেন,  বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে বেলাব উপজেলা ছাত্রলীগ সর্বদা কাজ  করে যাবে। প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনার দুর্নীতি ও মাদক মুক্ত দেশ গড়তে সর্বদা রাজপথে সক্রিয় থাকব। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে উপজেলা ছাত্রলীগ যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ও তার সুযোগ্য ছেলে কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS