News Headline :
আবু সাঈদসহ সব শহীদের স্মরণে খেলাফত মজলিসের দোয়া মাহফিল যুব উন্নয়নে দক্ষতার পাশাপাশি নৈতিক শিক্ষার ওপর জোর ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের ১৩তম বৈঠক অনুষ্ঠিত যে আট জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আভাস গ্রামের অসচ্ছল পরিবারে কম দামে এলপিজি দেবে সরকার এলডিসি উত্তরণে বাংলাদেশের পাশে থাকবে ইইউ ও জি-৭৭ ইন্ধনদাতাদের সন্ধানে মাঠে গোয়েন্দারা – এইচএসসি পরীক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলন ঢাকা হতে পারতো ভেনিস-আমস্টারডামের মতো ভাসমান স্বর্গ নগরী এইচএসসি আন্দোলনে কারা প্রভাব বিস্তার করেছে, তদন্তে ডিবি ৩৬ জুলাইয়ের ঘটনায় নিহতদের তালিকা প্রকাশের দাবিতে এনডিবির ব্ল্যাক র‌্যালি
পবায় সাপের কামড়ে লিচু ব্যবসায়ীর মৃত্যু

পবায় সাপের কামড়ে লিচু ব্যবসায়ীর মৃত্যু

রাজশাহীর পবার হরিয়ান এলাকার লিচু বাগানে কাজ করার সময় সাপের কামড়ে মাটিতে লুটিয়ে পড়েন এক ব্যবসায়ী। পরে তাকে সেখান থেকে দ্রুত হাসপাতালের উদ্দেশে পাঠানো হয়।কিন্তু হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

শনিবার (১৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। মৃত লিচু ব্যবসায়ীর নাম মো. সানাউল্লাহ (৩৫)। তিনি পবা উপজেলার হরিয়ান এলাকার মোসলেম উদ্দিনের ছেলে।

পরিবারের সদস্যরা জানিয়েছন, সানাউল্লাহ সকালে নিজের লিচু বাগানেই কাজ করছিলেন। এ সময় একটি সাপ গিয়ে তাকে কামড় দেয়। তাকে লিচু বাগান থেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক জানান সেখানে নেওয়ার আগে পথেই সানাউল্লাহর মৃত্যু হয়েছে।

রাজশাহীর কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুর রহমান জানান, সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে তিনি শুনেছেন। তবে কেউ এখন পর্যন্ত থানায় আসেননি। তার পরিবারের সদস্যরা থানায় এলে একটি অপমৃত্যুর মামলা (ইউডি) করা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS