News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
মন্ত্রীকে ফোন দেওয়ার কথা শুনেই রেগে গেলেন বুবলী

মন্ত্রীকে ফোন দেওয়ার কথা শুনেই রেগে গেলেন বুবলী

‘বসগিরি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পে তার অভিষেক ঘটে। এরপর ভক্ত-অনুরাগীদের উপহার দিয়েছেন ‘রংবাজ’, ‘অহংকার’, ‘সুপার হিরো সীমা’, ‘ক্যাপ্টেন খান’-এর সিনেমা। বলছি ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলীর কথা। আসছে ঈদে মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘রিভেঞ্জ’ সিনেমা নিয়ে দর্শকদের সামনে আসছেন তিনি। চলচ্চিত্রটিতে তার বিপরীতে অভিনয় করেছে জিয়াউল রোশান।

সিনেমাটির মুক্তি উপলক্ষে (১৩ মে) বিএফডিসিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শবনম বুবলীসহ অভিনয়শিল্পী এবং কলাকুশলীরা। সংবাদ সম্মেলন চলাকালীন সময়ে হঠাৎ এক সাংবাদিকের উপর ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী শবনম বুবলী।

এ অভিনেত্রীকে প্রশ্ন করা হয়েছিল যে ‘দেয়ালের দেশ’ সিনেমা হলে প্রচার করার জন্য মন্ত্রীকে ফোন দিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে হয়েছে এবং ‘রিভেঞ্জ’ সিনেমা মুক্তির আবারও পরে মন্ত্রীকে ফোন দিতে হবে কি না। এমন অভিযোগের প্রেক্ষিতে রাগান্বিত হয়ে সাংবাদিককে সামনে ডিকে নিয়ে পালটা প্রশ্ন করেন বুবলি।

সাংবাদিকে উদ্দেশে বলেন, কাদেরকে দিয়ে ফোন করানো হয়েছে। আপনি সবাইকে এখন কথা দিন যদি এটার প্রমাণ আপনি না দিতে পারেন, তাহলে এটার ক্ষেত্রে আমরা কী ব্যবস্থা নেবো। দেয়ালের দেশ আমার যে সিনেমা এটা প্রচণ্ড প্রশংসনীয় একটা সিনেমা এবং যারা দেখেছেন আমাদের কাছে সেই দর্শকদের ভালোবাসার প্রতিক্রিয়া আছে।

তবে মন্ত্রীকে ফোন দেওয়ার অভিযোগের বিষয়ে বুবলী পালটা প্রশ্ন করলেও মন্ত্রীকে ফোন দেওয়া হয়েছে নাকি হয়নি এ বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।

তিনি বলেন, সিনেমা ইন্ডাস্ট্রিতে এ ধরনের নেগেটিভিটির বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। কারণ আমাদের দর্শকরা আমাদের ভালোবেসে টিটিক কেটে সিনেমা দেখে এবং যে সিনেমাগুলো ভালো চলছে।

প্রসঙ্গত, বুবলির কর্মজীবন শুরু হয় সংবাদ পাঠ দিয়ে। তিনি বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশন-এ ২০১৩ সালে সংবাদ পাঠ শুরু করেন। ২০১৬ সালে ‘বসগিরি’ চলচ্চিত্রের পরিচালক শামীম আহমেদ রনি তাকে এই চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দিলে তিনি সম্মত হন।

এ ছবিতে শুটিংয়ের সময় ও পরবর্তী বিভিন্ন সময়ে শাকিব খান ও বুবলীর প্রেম নিয়ে গুঞ্জন ওঠে। তাদের প্রেম-বিয়ে নিয়ে দীর্ঘদিন গুঞ্জন থাকলেও দুজনেই বিষয়টি গোপন রাখেন। ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর বুবলী তার ফেসবুক পাতায় বেবি বাম্পের দুটি ছবি প্রকাশ করেন, যদিও তিনি তখন গর্ভবতী ছিলেন না। সন্তানের বিষয়টি এতদিন গোপন রাখায় ও বিয়ের প্রসঙ্গে কিছু প্রকাশ না করায় তখন বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে। পরে ৩০ সেপ্টেম্বর শাকিব ও বুবলি উভয় তাদের ফেসবুক পাতায় সন্তানের ছবি প্রথমবারের মতো পোস্ট করেন, জানান শেহজাদ খান বীর তাদের সন্তান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS